মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও চারজন। তাদের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার রাত পৌনে আটটার দিকে ঐ উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের স্থানীয় সড়কের তিনপুকুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
এ তথ্য নিশ্চিত করেন ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) লুৎফর রহমান।
শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হোসেন জানান, শাজাহানপুরের মাদলা থেকে যাত্রীবাহী একটি অটো গাবতলী উপজেলার বাগবাড়ীর দিকে যাচ্ছিল। পথে তিনপুকুর এলাকায় বিপরীতগামী (বাগবাড়ী থেকে মাদলাগামী) একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন অটোযাত্রী নিহত হন। গুরুতর আহত হন শিশুসহ পাঁচজন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ কর্মকর্তা লুৎফর রহমান জানান, ওই দুর্ঘটনায় এখন পর্যন্ত দুজন নিহত হয়েছেন। আহতরা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
ব্রেকিং নিউজ-
- পূর্বধলায় বেপরোয়া অটোরিকশার ধাক্কায় শিশু নিহত, শোকের ছায়া নাটেরকোনায়
- নেত্রকোনায় ট্রেডমার্ক জালিয়াতি: কারাদণ্ডের পরও বাজারে নকল জর্দা
- দখল-ভরাটে অস্তিত্বহীন কইজুরি খাল: জীবিকা হারাচ্ছেন হাজারো কৃষক
- প্রথম দফায় ৩৫টির পর এবার দুর্গাপুরে আরও অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু
- সংবিধান সংস্কার পরিষদ গঠন ও গণভোটের রায় বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- জনবল সংকটে স্বাস্থ্য সেবাবঞ্চিত চায়ের রাজ্যের সাধারণ মানুষ
- যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে
- বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের
