বিশ্বের বৃহত্তম আফিম উৎপাদনকারী আফগানিস্তানে মাদক চাষ নিষিদ্ধ করা হয়েছে। রোববার দেশটির ক্ষমতাসীন শাসকগোষ্ঠী তালেবান মাদক চাষাবাদ নিষিদ্ধ করে আদেশ জারি করেছে। এক আদেশে তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা বলেছেন, ইসলামিক আমিরাত আফগানিস্তানের সর্বোচ্চ নেতার আদেশ অনুযায়ী, আফগানদের জানানো যাচ্ছে, এখন থেকে সারা দেশে পপি চাষ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।
রাজধানী কাবুলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে বলা হয়েছে, কেউ যদি এই আদেশ লঙ্ঘন করেন, তাহলে তাৎক্ষণিকভাবে ফসল ধ্বংস এবং লংঘনকারীদের বিরুদ্ধে শরিয়া আইনে ব্যবস্থা নেওয়া হবে। অন্যান্য মাদকদ্রব্যের উৎপাদন, ব্যবহার অথবা পরিবহনও নিষিদ্ধ করা হয়েছে বলে আদেশে জানানো হয়েছে। দুই দশকের যুদ্ধের অবসান ঘটিয়ে মার্কিন সৈন্যরা চলে যাওয়ার পর গত বছরের আগস্টে আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবান। তারপর থেকে এই গোষ্ঠীর কাছে আন্তর্জাতিক সম্প্রদায়ের অন্যতম প্রধান দাবি ছিল মাদক নিয়ন্ত্রণ। ব্যাংকিং ব্যবস্থা, ব্যবসা এবং উন্নয়ন ব্যাপক বাধাগ্রস্ত হওয়ায় দেশটির বিরুদ্ধে আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় তালেবান। এর পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতিও চেয়ে আসছে তারা।
বিশেষজ্ঞরা বলছেন, আফগানিস্তানে ২০০০ সালে তালেবানের আগের মেয়াদের শাসনের শেষ দিকে পপি চাষ নিষিদ্ধ করা হয়েছিল। কারণ সেই সময়ও শাসনের স্বীকৃতি চেয়েছিল তালেবান। পরে ব্যাপক সমালোচনার মুখে নিজেদের অবস্থান পরিবর্তন করে তালেবান। সূত্র : রয়টার্স, আল-জাজিরা।
ব্রেকিং নিউজ-
- গণতান্ত্রিক চর্চা পুনরুদ্ধারের সুযোগ এসেছে, কার্যকর হবে সংসদ: উপ-স্পিকার
- নেত্রকোনায় আলোকিত মানুষ ও সমাজকর্মী বেগম রোকেয়াকে শ্রদ্ধায় স্মরণ
- নাগরপুরে সাবেক ছাত্রনেতা আবুল হোসাইনের মাতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
- কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মোটরসাইকেল ছিনতাই
- আজ বাসন্তী পূজার বিজয়াদশমী
- নাগরপুরে গৃহবধুর রহস্য জনক মৃত্যু
- জমি নিয়ে বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
- বকশীগঞ্জে ভুয়া ঠিকানায় টিসিবি ডিলার নিয়োগের প্রতিবাদে মানববন্ধন।
