বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) সংসদের ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে অান্তজার্তিক সম্পর্ক বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল মিলন সভাপতি ও লোক প্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অমিত হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার (০১ এপ্রিল) সংগঠনের দপ্তর সম্পাদক সিফাত সাব্বির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নবনির্বাচিত কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি পিউ মৃধা, সহকারী সাধারণ সম্পাদক অর্নব অাহমেদ, সুবর্না রায়, সাংগঠনিক সম্পাদক রিহাদ মাহমুদ,কোষাধ্যক্ষ ইউনুচ খান, দপ্তর সম্পাদক সিফাত সাব্বির, শিক্ষা ও গবেষণা সম্পাদক রাকিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াহিদ হোসেন,বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক রিয়াজ আহমেদ,সাংস্কৃতিক সম্পাদক লিটন বিশ্বাস,সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক উত্তম রায়,ক্রীড়া সম্পাদক অাব্দুর রহমান এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন রথীন্দ্র নাথ বাপ্পি, অন্তু বসাক,রুদ্র রায় এবং কমিটিতে দুটি পদ ফাঁকা রাখা হয়েছে যা পরবর্তীতে কাজের ভিত্তিতে কো-অপ্ট করে নেয়া হবে। প্রসঙ্গত, আজ ১ এপ্রিল ‘মুক্ত করো ভয়, অাপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়’ এই শ্লোগানকে সামনে রেখে ছাত্র ইউনিয়ন বশেমুরবিপ্রবি সংসদের দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সদস্য রাহুল দাশ, গোপালগঞ্জ জেলা উদীচী সাধারণ সম্পাদক অানিসুর রহমান রাজু ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি অনিক রায়। উদ্ধোধনী সমাবেশ শেষে একাডেমি ভবনের ছয় তলায় কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। নির্বাচনী অধিবেশন শেষে নতুন নেতৃত্বকে শপথ বাক্য পাঠান করান বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বশেমুরবিপ্রবি সংসদের বিদায়ী সভাপতি রথীন্দ্র নাথ বাপ্পি।
ব্রেকিং নিউজ-
- জ্বালানি তেলের অবৈধ মজুতদারি রোধে ৩৮৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা
- জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার
- সড়ক দুর্ঘটনা রোধে গণপরিবহনে জিপিএস ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত
- তরুণ প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে: সংস্কৃতিমন্ত্রী
- ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ চাই: ট্রাম্প
- ক্রীড়া কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক
- ক্লাসে আসেন না শিক্ষক, প্রক্সি দেন নাতনি! স্কুলের জমি বিক্রি !
