জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শেকটা ডাঙ্গাপাড়া এলাকার এক মহিলাকে ধর্ষনের অভিযোগে ধর্ষক ও তার সহকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পাঁচবিবি উপজেলার বাগজানা বাজার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ওই উপজেলার শেষটা গ্রামের শহিদুল ইসলামের ছেলে জাবেদ হোসেন(২৮) ও রফিকুল আলমের ছেলে তৌফিক হাসান(২৩)। ঘটনার বিবরণে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,গত ২০ মার্চ রবিবার সন্ধ্যার পরে একই এলাকার শেকটা ডাঙ্গার ওই মহিলা তার বাবার বাড়ি ডাঙ্গাপাড়া থেকে স্বামীর বাড়ি যেতে পথিমধ্যেই নিরব রাস্তায় আশেপাশের লোক না থাকায় জাবেদ, তৌফিকের সহযোগিতায় ওই মহিলাকে ধর্ষন করে বিভিন্ন হুমকি-ধামকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে তারা। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বলেন, উক্ত বিষয়ে একটি মামলা হয়েছে, গতকাল রাতে এসআই নুর আলম ও এএসআই তারামিয়াসহ সঙ্গীয় অফিসার ফোর্স তাদের গ্রেফতার করেছে এবং আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করে হবে।
ব্রেকিং নিউজ
- নিরাপদ আর্থিক সেবার প্রত্যয়ে মোহনগঞ্জে ‘নগদ’-এর বিশেষ প্রশিক্ষণ
- বিল বকেয়া, অন্ধকারে ডিমলার মিনি স্টেডিয়াম
- সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি নয়, সুরক্ষা নিশ্চিতের কথা সরকারের
- গাইবান্ধায় সড়ক অবরোধ করে তৃতীয় লিঙ্গের বিক্ষোভ” মৌ হিজড়ার মামলা প্রত্যাহার ও রানার শাস্তির দাবি।
- আসন্ন দুর্গাপূজায় প্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- গাইবান্ধা সদরে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান।
- গাইবান্ধায় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা” মূলহোতাসহ গ্রেপ্তার -২
- জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচনে জিলানী সহ সভাপতি ও সাধারণ সম্পাদক লিয়ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত




