মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ
সরকারে অব্যবস্থাপনা ও সীমাহীন দূর্নীতির কারনে নিত্যপণ্যের বেড়েছে দাবী করে এর প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে জয়পুরহাটের পাঁচবিবিতে প্রতীকী অনশন পালন করেছে বিএনপি। আজ বৃহস্প্রতিবার সকাল ১০ থেকে বিকেল ৩টা পর্যন্ত থানা বিএনপির কার্যালয়ের সামনে এ প্রতীকী অনশন কর্মসূচী পালন করা হয়। পৌর ও থানা বিএনপির আয়োজনে প্রতীকী কর্মসূচীতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহবায়ক আবুল হাসনাত মন্ডল। এসময় বক্ব্য রাখেন থানা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, থানা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মুনঞ্জুরুল ইসলাম, জিয়াউর ফেরদৌস রাইট, জয়পুরহাট জেলা মহিলা দলের সভাপতি দৌলতুন নাহার দোলন, পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব, জিয়া পরিষদের প্রফেসর আজাদ আলী, যুব নেতা ডাঃ ইকবাল, রিপন আকন্দ, পৌর ছাত্রদলের আহবায়ক আর আই রকি, বিএনপি নেতা আব্দুস সোবাহান, ইউপি সদস্য ফয়সাল হোসেন, জেলা ছাত্রদলের সহ সভাপতিএস এম আবু তাহের , মুন্না আনছারী, রাজু প্রমুখ। সভায় বক্তারা বলেন, সরকারে অব্যবস্থাপনার কারণে নিত্য ব্যবহার্য জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে। এতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গেছে। বাজারে সব জিনিসের দাম বাড়লেও মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে না।
ব্রেকিং নিউজ-
- প্রথম দফায় ৩৫টির পর এবার দুর্গাপুরে আরও অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু
- সংবিধান সংস্কার পরিষদ গঠন ও গণভোটের রায় বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- জনবল সংকটে স্বাস্থ্য সেবাবঞ্চিত চায়ের রাজ্যের সাধারণ মানুষ
- যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে
- বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের
- শ্রীমঙ্গলে আলোচিত জুনায়েদ হত্যাকাণ্ডের দুই আসামি গ্রেপ্তার
- কমলগঞ্জে বিশালাকৃতির অজগর সাপ উদ্ধার,লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত
- ডিজিটাল লেনদেন উৎসাহিত করতে মোহনগঞ্জে পূবালী ব্যাংকের বিশেষ সেবা
