কুষ্টিয়া প্রতিনিধি- কুষ্টিয়ার দৌলতপুরের সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আফাজ উদ্দীনের বাড়িতে বোমা হামলা চালিয়ে দুজনকে হত্যার মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ ২৯ মার্চ মঙ্গলবার বেলা ১২ টার দিকে দণ্ডপ্রাপ্ত দুই আসামির উপস্থিতিতে কুষ্টিয়ার বিশেষ দায়রা ও জজ আদালতের বিচারক আশরাফুল ইসলাম এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের শাহাদাৎ আলীর ছেলে জাহিদুল ইসলাম ওরফে বোমা জাহিদ (৫৫) এবং একই উপজেলার চামনাই গ্রামের মৃত বিদ্যান আলীর ছেলে জামিরুল ইসলাম ওরফে মরু (৫০)। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা না থাকায় এই মামলার অন্য চার আসামিকে খালাস প্রদান করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১০ সালের নভেম্বর মাসের ১৩ তারিখে রাত সাড়ে ৮ টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আফাজ উদ্দিন তাঁর বসার ঘরে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করার সময় বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এই ঘটনায় ঘটনাস্থলেই দুজন মারা যায় এবং আফাজ উদ্দিনসহ বেশ কয়েকজন আহত হয়। এই ঘটনায় ওই দিনই আফাজ উদ্দিনের ছেলে এজাজ আহাম্মেদ মামুন বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জনের নামে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলার দীর্ঘ তদন্ত শেষে ২০১৫ সালের ৩ মার্চ তারিখে আদালতে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে দীর্ঘ শুনানি শেষে আজ মঙ্গলবার এই মামলার রায় প্রদান করেন বিজ্ঞ আদালত। কুষ্টিয়া জজ আদালতের পিপি অনুপ কুমার নন্দী জানান, এটি একটি আলোচিত হত্যাকাণ্ড ছিল। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আজ আদালত দুই আসামির যাবজ্জীবন এবং ৪ আসামিকে বেকসুর খালাস প্রদান করেন।
ব্রেকিং নিউজ-
- নওগাঁ-১ আসনে জামায়াতের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত
- সাপাহারে শয়ন ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- সৌদিআরবের সঙ্গে মিল রেখে গাইবান্ধায় দুই গ্রামে ঈদ উদযাপন
- ব্রহ্মপুত্রে ধরা পড়া ৯০ কেজির বাঘাইর ১ লাখে বিক্রি
- পুরো রমজানজুড়ে অসহায় মানুষের পাশে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আবু তালেব
- মৌলভীবাজারে ভ্রাম্যমাণ আদালত অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা
- শিলাবৃষ্টির তাণ্ডবে ডিমলায় ৭৫ হেক্টর ফসলের ক্ষতি, দুশ্চিন্তায় প্রান্তিক কৃষক
- নেত্রকোনায় জ্বালানি তেলের অবৈধ মজুত ও সড়কে অনিয়ম রুখতে প্রশাসনের অভিযান
