স্টাফ রিপোর্টার:
চাল, ডাল, তেল, আটা, ময়দাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম রমজানের আগে না কমালে কেন্দ্রের নিদের্শনা নিয়ে সুনামগঞ্জে কঠোর আন্দোলনের হুঁসিয়ারি দেওয়া হয়েছে জাতীয় পার্টি আয়োজিত এক মাববন্ধন কর্মসূচি থেকে।
বুধবার দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা জাতীয় পার্টি ঘণ্টাব্যাপি এ কর্মসূচি পালন করে।
এ সময় বক্তারা বলেন, নিত্যপণ্যের দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। এর বিপরীতে সরকারের টিসিবির কর্মসূচি অপ্রতুল। আসছে রমজানের আগে নিত্যপণ্যের দাম সহনশীল পর্যায়ে নিয়ে না আসলে মানুষের ভোগান্তির সীমা থাকবে না। এ ব্যাপারে সরকারকে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে।
জাপা নেতা সাজ্জাদুর রহমান সাজুর সঞ্চালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন, জেলা জাপার যুগ্ম আহŸায়ক ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ, সদস্য সচিব মনির উদ্দিন মনির, ইউপি চেয়ারম্যান শওকত আলী, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি সাজিদুর রহমান সাজিদ, জেলা যুব সংহতি নেতা জসিম উদ্দিন সরকার, জেলা মহিলা পার্টির সাধারণ সম্পাদক ফরিদা বেগম, জাপা নেতা ফয়েজুর রহমান, আব্দুল মন্নান, শামীম আহমদ, সিরাজ মিয়া, ফয়জুর রহমান, এরশাদ মিয়া প্রমুখ।
ব্রেকিং নিউজ-
- শুধু বহুতল ভবন নয়, মানসম্মত ও নৈতিক শিক্ষায় জোর দিতে হবে- ডেপুটি স্পিকার
- মেধা ও মননের ভিত্তিতে বৈষম্যহীন ‘মডেল কলমাকান্দা’ গড়ার প্রত্যয় উপ-স্পিকারের
- ময়মনসিংহ বিভাগে সেরা ত্রিশালের বেলা নার্সিং কলেজ, শতভাগ পাসে বাজিমাত
- কলমাকান্দা সীমান্তে ভারতীয় ফুচকা, জিরা ও পাউডার জব্দ
- প্রাইভেটকারে অভিনব কায়দায় বিদেশি মদ পাচার, র্যাবের জালে আটক ২
- স্মরণে মোস্তফা কামাল মনসুর: চত্রংপুরে কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- কলমাকান্দায় ৬০ পরিবার পাচ্ছে নিরাপদ পানি, প্রথম ধাপে পেল ৬ পরিবার
- কলমাকান্দায় প্লাবিত হাওর পরিদর্শনে ডেপুটি স্পিকার, পাউবোর জরুরি হস্তক্ষেপ কামনা
