মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে ভর্তুকি মূল্যে সারা দেশে নিম্ন আয়ের ০১ কোটি উপকারভোগী পরিবারের মাঝে টিসিবি’র পণ্য বিক্রয়ের অংশ হিসেবে টিসিবি’র পণ্য (চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল) বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের মামনীয় সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃসামছুল আলম দুদু এমপি।
আজ রোববার (২০ মার্চ) উপজেলার কুসুম্বা ইউনিয়ন পরিষদ চত্ত¡রে উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব, কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিহাদ মন্ডলসহ টিসিবি’র কর্মকর্তা কর্মচারীগণ, উপকারভোগী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে ১৫,২৫১টি পরিবারের মাঝে পর্যায়ক্রমে ২’বার এসব পণ্য বিতরণ করা হবে। লিটার প্রতি ১১০ টাকা দরে ২’লিটার সয়াবিন তেল, ৬৫ টাকা কেজি দরে ২’কেজি মশুর ডাল, ৫৫ টাকা কেজি দরে ২’কেজি চিনি ও ৫০ টাকা কেজি দরে ২’কেজি করে ছোলা বিতরণ করা হবে।
ব্রেকিং নিউজ-
- র্যাবের উপস্থিতি টের পেয়ে গাঁজাবোঝাই অটো ফেলে পালালো কারবারি
- রোগীদের সাথে প্রতারণা: আটপাড়ায় ২ ভুয়া চিকিৎসকের জেল-জরিমানা
- পূর্বধলায় হামের লক্ষণ নিয়ে ২ শিশু আইসোলেশনে
- কেন্দুয়ায় স্বামীর বাড়িতে নির্যাতনের শিকার নববধূ, শ্লীলতাহানির চেষ্টা
- পূর্বধলায় বেপরোয়া অটোরিকশার ধাক্কায় শিশু নিহত, শোকের ছায়া নাটেরকোনায়
- নেত্রকোনায় ট্রেডমার্ক জালিয়াতি: কারাদণ্ডের পরও বাজারে নকল জর্দা
- দখল-ভরাটে অস্তিত্বহীন কইজুরি খাল: জীবিকা হারাচ্ছেন হাজারো কৃষক
- প্রথম দফায় ৩৫টির পর এবার দুর্গাপুরে আরও অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু
