ঝালকাঠি প্রতিনিধি ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির আয়োজনে প্রয়াত সিনিয়র সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু’র স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ র্মাচ) সকালে ঝালকাঠি টাউনহলস্থ রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় প্রধান আলোচক ছিলেন স্বাধীনতা চিকিৎসত পরিষদের সভাপতি, অধ্যাপক ডাক্তার অসিম কুমার সাহা। তিনি তাঁর বক্তব্যে বলেন, প্রয়াত সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু ছিলেন একজন বিনয়ী, সৎ ও আদর্শবান সাংবাদিক। সকল সাংবাদিককে হিমু’র জীবনআদর্শ অনুসরণ করা উচিত। রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল-আমিন তালুকদারের সভাপতিত্বে স্মরণসভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, পৌরসভার প্যানেল মেয়র তরুন কুমার কর্মকার, জেলা তথ্য অফিসার আহসান কবীর, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল মাহমুদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার দুলাল সাহা, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক খসরু নোমান, রিপোর্টর্স ইউনিটির সহ সভাপতি আতিকুর রহমান, সাংবাদিক অলোক সাহা, প্রয়াত সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু’র ভাই হাসান মাহামুদ প্রমূখ। এ সময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি ও প্রয়াত সাংবাদিক হিমু’র স্বজনরা উপস্থিত ছিলেন। স্বরণসভায় বক্তারা বলেন, প্রয়াত সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু ছিলেন একজন সৎ-নির্ভিক ও নিবেদিতপ্রাণ সাংবাদিক। তিনি নিজেকে একজন আদর্শবান ও অনুসরণীয় সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। তাঁর মৃত্যুতে জেলার সাংবাদিকতার অপূরণীয় ক্ষতি হয়েছে। স্বরণসভা শেষে প্রয়াত সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমু’র আত্মার মাগফেরাত কামণা করে দোয়া ও মোনাজাত করা হয়।
ব্রেকিং নিউজ-
- জামালপুরে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি গ্রেপ্তার
- গ্রিস উপকূলে ১৮ বাংলাদেশির মৃত্যু, ১০ জনই সুনামগঞ্জের
- এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণজয়ী বাংলাদেশ দলকে বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনা
- বাংলাদেশের অনুশীলন ক্যাম্প পরিদর্শন বিসিবি সভাপতির
- যুক্তরাষ্ট্র স্থল হামলার পরিকল্পনা করছে: ইরানের পার্লামেন্ট স্পিকার
- মধ্যপ্রাচ্য যুদ্ধে হুথিরা : এরপর কী?
- জনগণের প্রকৃত উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার
- কৃষিমন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ
