২০ দিন ধরে রুশ আগ্রাসনে ইউক্রেনের ৫০০ বিলিয়ন ডলারেরও বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল। রাশিয়াকেই এই অর্থ ক্ষতিপূরণ হিসাবে দিতে হবে বলেও দাবি করেছেন তিনি। তবে কীভাবে রাশিয়ার কাছ থেকে এই অর্থ আদায় করা হবে তা জানাননি শ্যামিহাল। ইউক্রেন যদি যুদ্ধে জয় লাভও করে তারপরেও রাশিয়াকে অর্থ প্রদানে বাধ্য করার শক্তি দেশটির নেই। তবে শ্যামিহাল বিদেশে থাকা রুশ সম্পত্তি জব্দের মাধ্যমে ক্ষতিপূরণ পাওয়ার আশা করছেন। এছাড়া মিত্রদের কাছ থেকে আর্থিক সহযোগিতাও কামনা করছে ইউক্রেন। মঙ্গলবার চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড ও স্লোভেনিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে রাজধানী কিয়েভে সাক্ষাৎ করেন শ্যামিহাল। ইউক্রেনের প্রতি সহমর্মিতা জানাতে এই সফরের আয়োজন করেছেন ইউরোপীয় প্রধানমন্ত্রীরা।
ওই বৈঠক শেষেই এই যুদ্ধে ক্ষতির বিষয়টি তুলে ধরেন শ্যামিহাল।
ব্রেকিং নিউজ-
- শিক্ষক-শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হয়ে অবসরে প্রফেসর সায়মা বেগম
- নেত্রকোনায় ১৮টি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জানুন কে কোথায়
- জামালপুরে জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক
- অবশেষে জামালপুরে নদের জায়গা দখলমুক্ত, সেতু নির্মাণে ফিরছে গতি
- দুর্গাপুরে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ
- ইবি কর্মকর্তা সমিতির নির্বাচন; যে যে প্রতিশ্রুতি দিলেন মঈদ বাবুল-তোজাম পরিষদ
- রাজধানী ঢাকাসহ দেশের আরও ১৩ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ
- থানায় সেবা নিতে এসে বাইরে গাছতলায় অপেক্ষা আনোয়ারায় ভোগান্তির চিত্র
