এম এইচ রনি,নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড উত্তর ফকির পাড়ার মৃত ইউসুব আলীর ছেলে মোস্তফা (৫০) বিশেষ অঙ্গ হারিয়ে রংপুর মেডিকেলে ভর্তি হয়েছেন। সোমবার (১৪/মার্চ) সরেজমিনে গিয়ে মোস্তফার ছোট ভাই ইলিয়াস (৩৫) সাথে কথা বলে জানা যায় আমার ভাই মোস্তফাকে গতকাল ১৩ মার্চ রাত আনুমানিক ১ টায় নিজ বাড়ির পিছনে পরে থাকতে দেখি তিনি জানান আমার ভাইয়ের জ্বীনের আচর ছিলো,জ্বীন তাকে বিশেষ অঙ্গ কেটে ফেলতে বলে সে কারনে সে বিশেষ অঙ্গ কেটে ফেলেন এমন টাই আমার ভাই আমাকে বলেছেন। তার কোনোরকম ব্যক্তিগত কোনো কলহ ছিলোনা অনেক সহজ সরল মানুষ তিনি। এলাকাবাসী নবাব আলী (২৫) নামে এক ব্যক্তি জানান মোস্তফার আগে থেকেই জ্বীনের আচর থাকার কারণেই এমনটি ঘটেছে বলে আমরা ধারোনা করছি,এছাড়াও মাঝে মাঝে তাকে অস্বাভাবিক আচরণ করতে দেখা যায়। এ বিষয়ে টুপামারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মছিরত আলি শাহ ফকির জানান, আমি শুনেছি সে রংপুর মেডিকেলে ভর্তি আছে তার অপারেশন সম্পন্ন হয়েছে, এখন সে একটু সুস্থ আছেন তবে কিভাবে ঘটনাটি ঘটলো আমি বিস্তারিত জানিনা জানতে পারলে আপনাদের অবগত করবো।
ব্রেকিং নিউজ-
- জ্বালানি তেলের অবৈধ মজুতদারি রোধে ৩৮৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা
- জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার
- সড়ক দুর্ঘটনা রোধে গণপরিবহনে জিপিএস ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত
- তরুণ প্রজন্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে: সংস্কৃতিমন্ত্রী
- ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ চাই: ট্রাম্প
- ক্রীড়া কার্ডের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক
- ক্লাসে আসেন না শিক্ষক, প্রক্সি দেন নাতনি! স্কুলের জমি বিক্রি !
