ওমানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন মো. নাজমুল ইসলাম। বর্তমানে তিনি সুইডেনে বাংলাদেশের রাষ্ট্রদূত দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কূটনীতিক নাজমুল ইসলাম বিসিএস ১৫তম ব্যাচের (পররাষ্ট্র ক্যাডার) কর্মকর্তা। কূটনীতিক হিসেবে তিনি জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেলের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বেইজিং, লন্ডন ও জাকার্তায় বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন।
নাজমুল ইসলাম বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি দেশে ও বিদেশে বেশকিছু পেশাগত প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছেন। তিনি দুই সন্তানের জনক।।
ব্রেকিং নিউজ-
- শিক্ষক-শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হয়ে অবসরে প্রফেসর সায়মা বেগম
- নেত্রকোনায় ১৮টি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জানুন কে কোথায়
- জামালপুরে জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক
- অবশেষে জামালপুরে নদের জায়গা দখলমুক্ত, সেতু নির্মাণে ফিরছে গতি
- দুর্গাপুরে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ
- ইবি কর্মকর্তা সমিতির নির্বাচন; যে যে প্রতিশ্রুতি দিলেন মঈদ বাবুল-তোজাম পরিষদ
- রাজধানী ঢাকাসহ দেশের আরও ১৩ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ
- থানায় সেবা নিতে এসে বাইরে গাছতলায় অপেক্ষা আনোয়ারায় ভোগান্তির চিত্র
