জবি সংবাদদাতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নাট্যকলা বিভাগের উদ্যোগে মঞ্চস্থ হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য তাসের দেশ। ২০১৭-১৮ শিক্ষাবর্ষের পরিবেশনায় নাটকের নির্দেশনা দিয়েছেন কোর্স শিক্ষক সঞ্জীব কুমার দে। বুধবার বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ল্যাবরুম মিলনায়তনে এই নাটক মঞ্চস্থ হয়। নাটকের শুরুতে রাজপুত্র তার বন্দিজীবন থেকে মুক্তির আশা ব্যক্ত করে সদাগরের কাছে। রাজপুত্র মুক্তি পেতে সিদ্ধান্ত নেয় বাণিজ্যে যাওয়ার,পথে যেতে তরী ডুবে ভেসে যায় নতুন এক দেশে। এই নতুন দেশে সবকিছুই পরিচালিত হয় নিয়ম অনুসারে এবং প্রত্যেকেই এক একটা তাশ। রাজপুত্র ও সদাগর এই দেশে এসে সেখানকার পরিবেশ পরিবর্তন করে দেয়। শেষ পর্যন্ত তাসের দেশের রাজা-রাণী সহ সকলেই সকল নিয়ম ভেঙে মানুষ হয়ে উঠতে চায়। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। এর মধ্যে রাজপুত্র চরিত্রে অভিনয় করেছেন জিন্নাত, প্রিয়া, নিবিড়, শাকিল, মিলটন এবং শাহিনুল ইসলাম সাগর। সদাগর চরিত্রে হৃদয়,শাকিল, আরিফুল, উচ্ছ্বাস এবং এলিন। পত্রলেখা চরিত্রে জান্নাত, রাজমাতা চরিত্রে সুজানা, ছক্কা চরিত্রে হানি, স্বর্ণা এবং আবীর। পাঞ্জা চরিত্রে লামিয়া, বিথী রানী, সানিম এবং আবেশ। তাস রাজা চরিত্রে শফিকুল এবং নিলয়। তাস রাণী চরিত্রে দিনা, সাবিহা, গোলাম চরিত্রে ইভা, আশরাফুল, টেক্কাণী চরিত্রে রিমি, মৌমিতা, ইস্কাবনী চরিত্রে দিনা, সায়লা; চিরেতনী চরিত্রে স্বর্ণালী, দহলানী চরিত্রে ফারজানা, হরতনী চরিত্রে পরমা, বৃষ্টি, অনামিকা, রুইতান চরিত্রে নিলয়, নাফিস, দহলা পন্ডিত চরিত্রে মৃত্তিকা, আলিম অভিনয় করেছেন। নেপথ্যে দেহবিন্যাস তত্ত্বাবধান করেছেন বিভাগের প্রভাষক রুবাইয়া জাবীন প্রিয়তা ও কৃপাকনা তালুকদার। পোষাক ও দ্রব্য পরিকল্পনা করেছেন বিভাগের প্রভাষক আফরিন হুদা তোড়া, মঞ্চসজ্জা করেছেন আরিফুর, এলিন, শাহিনুল ইসলাম সাগর, আলিমুল এবং হৃদয়। সংগীত প্রয়োগে ছিলেন কানিজ, নাজিয়া, পরিচয়, ইমাম, ইব্রাহিম। ভাঁজপত্র নকশা করেছেন ঋতুপর্ণা সাহা। নাট্য প্রদর্শনীতে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের চেয়ারম্যান শামস্ শাহরিয়ার কবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষক ড. সুদীপ চক্রবর্তী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক ড. কামালউদ্দিন কবির, প্রভাষক সঞ্জীব কুমার দে, রুবাইয়া জাবীন প্রিয়তা, আফরিন হুদা তোড়া এবং কৃপাকনা তালুকদার।
ব্রেকিং নিউজ-
- জামালপুরে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি গ্রেপ্তার
- গ্রিস উপকূলে ১৮ বাংলাদেশির মৃত্যু, ১০ জনই সুনামগঞ্জের
- এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণজয়ী বাংলাদেশ দলকে বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনা
- বাংলাদেশের অনুশীলন ক্যাম্প পরিদর্শন বিসিবি সভাপতির
- যুক্তরাষ্ট্র স্থল হামলার পরিকল্পনা করছে: ইরানের পার্লামেন্ট স্পিকার
- মধ্যপ্রাচ্য যুদ্ধে হুথিরা : এরপর কী?
- জনগণের প্রকৃত উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার
- কৃষিমন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ
