নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। আন্তর্জাতিক নারী উদযাপন কমিটি-২০২২ এর উদ্যোগে পালিত হয়েছে দিবসটি। আজ মঙ্গলবার (৮মার্চ) সকাল এগারোটায় শোভাযাত্রা ও সাদা পায়রা উড়ানোর মধ্যো দিয়ে শুরু হয় অনুষ্ঠানটি। পরবর্তীতে বিকেল চারটায় বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শামীমা আক্তারের গ্রন্থনায় এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুর রহমানের নির্দেশনায় বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘এ ডলস হাউজ’ নাটক পরিবেশন করা হয়। নাটক সমাপ্ত হওয়ার পরপরই সানিয়া আক্তার ও মিরাজুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠিত হয় নারী জাগরণমূলক গান,নৃত্য ও আবৃত্তি। এসক কর্মসূচির পাশাপাশি সন্ধা সাতটায় নারী নিপীড়ন রোধে মনস্তত্ত্ব গঠন প্রকল্পে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড.এ.কিউ.এম মাহবুব আলম এবং প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল এন্ড কাউন্সিলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক ড.মেহজাবিন হক। এছাড়াও দুপুর ১২.০০ টায় বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি আমার পেশায় নারীর অধিকার, সীমাবদ্ধতা ও নিরাপত্তা বিষয়ক পেশাজীবি মডেল বিতর্ক অনুষ্ঠিত হয়েছে
ব্রেকিং নিউজ-
- জামালপুরে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি গ্রেপ্তার
- গ্রিস উপকূলে ১৮ বাংলাদেশির মৃত্যু, ১০ জনই সুনামগঞ্জের
- এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণজয়ী বাংলাদেশ দলকে বিমানবন্দরে উষ্ণ সংবর্ধনা
- বাংলাদেশের অনুশীলন ক্যাম্প পরিদর্শন বিসিবি সভাপতির
- যুক্তরাষ্ট্র স্থল হামলার পরিকল্পনা করছে: ইরানের পার্লামেন্ট স্পিকার
- মধ্যপ্রাচ্য যুদ্ধে হুথিরা : এরপর কী?
- জনগণের প্রকৃত উন্নয়নে কাজ করছে বর্তমান সরকার
- কৃষিমন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ
