শেখ জহিরুল ইসলাম, নান্দাইল(ময়মনসিংহ) :

নান্দাইলে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ মার্চ) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল মনসুর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

তার আগে সকাল ৯টা ১৫ মিনিটে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবর রহমানে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাংসদ আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন, বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল।

এসময় আরো বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শরাফত উদ্দিন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা মাজহারুল ইসলাম ফকির, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. মাহমুদুর রশিদ,সাংবাদিক এনামুল হক বাবুল।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. মাহফুজুল হক, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃত্ব ও সাংবাদিকবৃন্দ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version