মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ায় সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় লেমন হাসান লিপু (৩৫) নামের একজন পরিবহন ব্যবসায়ী নিহত হয়েছেন।
শুক্রবার (৪ মার্চ) সন্ধ্যার পর বগুড়ার বেসরকারি টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত লিপু বগুড়া শহরের বৃন্দাবনপাড়ার মৃত জাহিদুল হাসানের ছেলে।
জানা গেছে, লিপু তার ব্যবসায়ীক কাজে মোটরসাইকেল যোগে মোকামতলা যান। সেখান থেকে তিনি শহরের দিকে ফিরছিলেন। পথিমধ্যে বগুড়া-রংপুর মহাসড়কে শহরতলীর নওদাপাড়া নামক স্থানে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় তিনি মহাসড়কে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পর তিনি মারা যান।
ব্রেকিং নিউজ-
- জ্বালানি সংকটের প্রভাব স্পষ্টভাবে দেখা যাচ্ছে শিল্প খাতে
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩৫,০০০ লিটার ফার্নেস অয়েল ও ৯,০০০ লিটার ডিজেল জব্দ
- জ্বালানি সংকট মোকাবিলায় জনগণকে ধৈর্য ধারণের আহ্বান
- ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে : মির্জা ফখরুল
- ইরান নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প
- শহীদ মুগ্ধের বাবার চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
- আইএলও মহাপরিচালকের সঙ্গে শ্রমমন্ত্রীর সাক্ষাৎ; বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস
- মেট্রোপলিটন এলাকায় অনলাইন ক্লাস নেওয়ার চিন্তাভাবনা চলছে : শিক্ষামন্ত্রী
