তাসলিমুল হাসান সিয়াম গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলা পরিষদ সংলগ্ন এলাকায় খালের ওপরের ব্রিজের মুখ বন্ধ করে অবকাঠামো নির্মাণের পাঁয়তারা করছে প্রভাবশালী একটি মহল। বুধবার দুপুরে খবর পেয়ে গাইবান্ধা পৌর মেয়র মতলুবর রহমান ঘটনাস্থলে এসে ২৪ ঘণ্টার মধ্যে ব্রিজের মুখ থেকে মাটি সরানোর নির্দেশ দেন। স্থানীয়রা জানান, গাইবান্ধা জেলা পরিষদের সামনে দিয়ে বয়ে চলা খালটি শতবছরের পুরনো। এই খাল দিয়ে গাইবান্ধা শহরের বেশিরভাগ বর্জ্য ও ময়লা ব্রিজের নিচ দিয়ে চলে যায় রেলওয়েল বড় জলাশয়ে। সেই ব্রিজের মুখটি রাতের আঁধারে বন্ধ করে অবকাঠামো নির্মাণের পাঁয়তারা করে শাহেনশাহ্, বেরুনীসহ তাদের লোকজন। স্থানীয়রা মৌখিকভাবে মাটি সরানোর অনুরোধ করলেও তাতে তারা কর্ণপাত করেননি। পরে বিষয়টি পৌর মেয়রকে জানালে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাজ বন্ধ করে দেন এবং ২৪ ঘণ্টার মধ্যে মাটি সরানোর নির্দেশ দেন। এ ব্যাপারে পৌর মেয়র মতলুবর রহমান জানান, ব্রিজের মুখ বন্ধ করে জলধারাকে বাধাগ্রস্ত করা আইনত দণ্ডনীয় অপরাধ। জেলা পরিষদ এলাকার ব্রিজের মুখটি মাটি দিয়ে ভরাট করা হয়েছে এমন খবর পেয়ে প্রথমে পৌরসভার নির্বাহী প্রকৌশলীকে পাঠাই। পরে আমি নিজেই সেখানে যাই। প্রাথমিকভাবে ২৪ ঘণ্টার মধ্যে মাটি অপসারণের নির্দেশ দিয়েছি। আদেশ অমান্য করলে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ব্রেকিং নিউজ
- গণেশ্বরী নদীর কাঠের ব্রিজ বন্যায় বিলীন, দুর্ভোগে হাজারো মানুষ
- নেত্রকোনার সীমান্তে পুলিশের অভিযান: ৪০ বোতল মদসহ আটক ২
- মগড়া নদীর পাড়ে কিশোরীকে ধর্ষণ, গৌরীপুর থেকে মূল হোতা গ্রেপ্তার
- জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও কসমেটিকস উদ্ধার
- গুজব ছড়িয়ে সালিশের নামে অমানবিক শাস্তি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- বারহাট্টায় বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা ও বরণ
- বিরিশিরিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত
- হত্যা না আত্মহত্যা? নেত্রকোনায় ওয়ালটন শোরুম কর্মচারীর লাশ উদ্ধার



