ইউক্রেনের রাজধানী কিয়েভের মেট্রো স্টেশনগুলোতে এখন ১৫ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। পাতাল রেলের দায়িত্বে থাকা কর্মকর্তা ভিক্টর ব্রাহিনস্কি এ তথ্য জানিয়েছেন।

তিনি ইউক্রেনীয় সংবাদমাধ্যমকে বলেন, ভূগর্ভস্থ এসব স্টেশনে ১ লাখ মানুষের সংকুলান হতে পারে। তিনি যোগ করেন, সেখানে পানি, বাথরুমের পাশাপাশি খাবার ও ওষুধও রয়েছে।

‘আমরা লোকজনকে তাদের আশপাশের লোকদের জন্য গরম কাপড়, খাবার ও সহায়তা আনতে অনুরোধ করি – বিশেষ করে ছোট শিশু ও বয়স্ক নারীদের জন্য,’ তিনি যোগ করেন।

বিবিসি ইউক্রেনীয় সার্ভিসের প্রতিবেদনে বলা হয়েছে, ‌‘অনেক লোকের যাওয়ার জায়গা নেই। মেঝেতে কয়েক মিটার এবং একটি কম্বলই তাদের একমাত্র বাড়িতে পরিণত হয়েছে।’

সূত্র : বিবিসি

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version