মোঃ রোমান, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরে মুক্তিযুদ্ধের চেতণা, মুক্তিযুদ্ধের স্মৃাতিচারণ ও বীরত্বগাথা “মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান বিষয়ক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (মার্চ-১) সকালে মাদারীপুর পৌরসভা চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাদারীপুর পৌরসভা আয়োজিত স্বাধীনতার মাসে মাদারীপুর পৌরসভার ৯ টি ওয়ার্ডে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান প্রচারের ধারাবাহিকতায় পৌরসভার ১ নং ওয়ার্ডে মাদারীপুর পৌরসভা ১ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর সাইয়েদা সালমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার মেয়র মো: খালিদ হোসেন ইয়াদ। এ সময় নতুন প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মাদারীপুর জেলা শাখার সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ জাহাঙ্গীর হোসেন, মাদারীপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাবেক কমিশনার ও বীর মুক্তিযোদ্ধা কাজী আলী হোসেন, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস ও অন্যান্যরা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ব্রেকিং নিউজ
- কপ৩১-এ প্রধানমন্ত্রীর অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে আলোচনা
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ
- স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির
- তারাগঞ্জে জুমার নামাজের সুযোগে প্রতিবন্ধী কিশোরীকে যৌন নিপীড়নের চেষ্টা, থানায় মামলা
- নাগরপুর বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে এমপি লাভলু
- মৌলভীবাজার ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে এসএসসি শিক্ষার্থীদের সম্মাননা
- ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার
- ধুঁকছে দুর্গাপুরের নয়ন যোগী আশ্রম, অনিশ্চিত ১১২ অনাথ শিশুর ভবিষ্যৎ




