মোঃ বাবুল হোসেন, পাঁচবিবিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে আদিবাসী এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সুকমল সরকার (৪৫) নামের যুবককে আটক করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার (২৫ শে ফেব্রæয়ারী ) উপজেলা আয়মারসুলপুর গ্রামের রঘুনাথপুর আদিবাসীপাড়া গ্রামে। এ ঘটনায় পাঁচবিবি থানায় নারী ও শিশু নির্যাতন ও দমন আইনে মামলা হলে শুক্রবার রাতেই উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের আগাইর গ্রাম থেকে তাকে আটক করে থানা পুলিশ। সে ঐ গ্রামের শ্রী কিশোরী সরকারের পুত্র।
মামলা সুত্রে জানা যায়, সুকমল সরকার একজন গরু ব্যবসায়ী। সেই সুবাধে ঐ ছাত্রীর বাড়ীতে তার নিয়মিত যাতায়াত ছিল। ঘটনার দিন ছাত্রীটির বাবা-মা মাঠে কাজ করতে গেলে সেই সুযোগে সে বাড়ী প্রবেশ করে ছাত্রীটিকে একাকী পেয়ে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। এসময় সে চিৎকার করলে আশপাশের লোকজন আসলে সে কৌশলে পালিয়ে যায়।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই জাকারিয়া বলেন, এ ঘটনায় আসামীকে আটক করা হয়েছে । আজ শনিবার ঐ মামলায় জেল হাজতে পাঠানো হয়েছে।
ব্রেকিং নিউজ-
- নেত্রকোনায় ১৮টি ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জানুন কে কোথায়
- জামালপুরে জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব পেলেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক
- অবশেষে জামালপুরে নদের জায়গা দখলমুক্ত, সেতু নির্মাণে ফিরছে গতি
- দুর্গাপুরে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ
- ইবি কর্মকর্তা সমিতির নির্বাচন; যে যে প্রতিশ্রুতি দিলেন মঈদ বাবুল-তোজাম পরিষদ
- রাজধানী ঢাকাসহ দেশের আরও ১৩ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ
- থানায় সেবা নিতে এসে বাইরে গাছতলায় অপেক্ষা আনোয়ারায় ভোগান্তির চিত্র
- কলমাকান্দায় সম্মিলিত উদ্যোগ: বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণার অঙ্গীকার
