মো. মাসুম বিল্লাহ, ভালুকা প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকা উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে বরণ করে নিতে, একটি আনন্দ মিছিল বের করা হয়। ২৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে নয়া কমিটির সভাপতি ইফতেখার আহমেদ সুজন ও সাধারণ সম্পাদক অনিক তালুকদারের নেতৃত্বে মোটরশোভাযাত্রাসহ বিশাল আনন্দ মিছিলটি বের হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সিমান্তবর্তি মাষ্টারবাড়িসহ বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিন করে।

পরে মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মেজর আফসার উদ্দিন আহমেদ ও ভাষা সৈনিক মোস্তফা এম এ মতিন সাহেবের কবর জিয়ারত করা হয়।

আনন্দ মিছিলে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু,সাবেক ছাত্রলীগ সভাপতি এস এম নুরুল ইসলাম,খোকন হোসেন ঢালী সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ্ব ও শত শত নেতা কর্মী অংশগ্রহণ করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version