মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতাঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জীতে নেট্জ বাংলাদেশের সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে “ নারী অধিকার ও অন্তভ‚ক্তিমূলক সুশাসন শক্তিশালীকরণে তরুন সমাজ (যুক্ত) প্রকল্প” শীর্ষক ইউনিয়ন নাগরিক জোটের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৫টায় ইউপি সদস্য মোনোয়ার হোসেনের সভাপতিত্বে ধরঞ্জী ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। ডাসকো ফাউন্ডেশনের ফিল্ড ফ্যাসিলিটেটর আরিফা জামানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ডাসকো ফাউন্ডেশন যুক্ত প্রকল্পের এলাকা সমন্বয়কারী ভানু রানী। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, প্যানেল চেয়ারম্যান-২ রোজিনা আকতার, প্যানেল চেয়ার্যান-৩ অমল চন্দ্র গমো, ১নং নং ইউপি সদস্য লাইজুর রহমান, ৪নং ইউপি সদস্য আমজাদ হোসেন মন্ডল, ৬নং ইউপি সদস্য মিরাজুল ইসলাম, স্থানীয় ইমাম হাফিজ উদ্দিন, সমাজ সেবক সোহরাব হোসেন মন্ডল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্যা জান্নাতুন ফেরদৌস, ধরঞ্জী ইউনিয়নের নিকাহ রেজিষ্টারের প্রতিনিধি আব্দুল কাদের প্রমূখ।
সভায় নারী নির্যাতন, বাল্য বিবাহ, তথ্য অধিকার, যোগাযোগ ও সুশাসানের বিষয়ে আলোচনা করা হয়।
ব্রেকিং নিউজ
- পূর্বধলায় নিজ বসত ঘর তেকে গাঁজাসহ মাদক বিক্রেতা আটক
- পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বিএসইসি’র
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
- ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ সরকারের
- গাইবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বে”দোকানপাট-বাড়িঘর ভাংচুর লুটপাট অগ্নিসংযোগ, নিহত-১ আহত-১০
- কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের
- হাওরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া মাহমুদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ



