টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে তারকা ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে তরুণ কয়েকজন ক্রিকেটারের পারফরম্যান্স খতিয়ে দেখতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া। আর সে কারণেই পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ১৬ সদস্যের স্কোয়াডে নেই দুই তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নার ও বোলার প্যাট কামিন্স। এছাড়াও সফরে থাকছেন না পেসার মিচেল স্টার্ক, জশ হ্যজেলউড ও স্পিনার নাথান লায়ন।

এদিকে বিয়ের কারণে ছুটি পাওয়া অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল থাকবেন না এই সিরিজে। অবশ্য শ্রীলঙ্কা সিরিজে মাথায় আঘাত পাওয়া স্টিভ স্মিথকে এই সিরিজে রাখা হয়েছে। গত আগষ্ট থেকে সীমিত ওভারের ম্যাচে না খেলা অ্যালেক্স ক্যারিও দলে জায়গা করে নিয়েছেন।

আগামী মাসের ২৯ তারিখ রাওয়ালপিন্ডিতে প্রথম ওয়ানডের মাধ্যমে শুরু হবে সিরিজটি। ওয়ানডে সিরিজ শুরুর আগে তিনটি টেস্ট খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দল:
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, জেসন বেহরেনডর্ফ, অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিশ, মারনাস ল্যাবুশেন, মিচেল মার্শ, বেন ম্যাকডারমট, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মার্কাস স্টইনিস ও অ্যাডাম জাম্পা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version