সারাদেশের ন্যায় জয়পুরহাটের পাঁচবিবিতে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোবাবার রাত ১২.১ মিনিটে পাঁচবিবি পৌর পার্কে শহীদ স্মৃতিতে স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠনের শ্রদ্ধাঞ্জলী ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বিশাল প্রভাত র্যালী বের হয়। এতে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, উপজেলা নির্বাহী অফিসার বরমান হোসেন, পৌর মেয়র আলহাজ¦ হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর ছিদ্দিক, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মিছির উদ্দিন মন্ডল, উপজেলা প্রকৌশলী আব্দুল কাইয়ুম প্রমুখ। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও পৌর সভার সহযোগিতায় দিবসটি উপলক্ষ্যে সকাল ১০টায় ডাঃ আব্দুল কাদের চৌধুরী চত্ত¡র (পৌর পার্কে) আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।
ব্রেকিং নিউজ
- সম্প্রীতির নজির কেন্দুয়ায়: সুস্থ সমাজ বিনির্মাণে এক কাতারে সর্বদল
- কাটল ঢলের আতঙ্ক: কায়সার কামালের উদ্যোগে বাঁচল শতবর্ষী ধর্মপল্লী ও স্কুল
- ডিজিটাল নিরাপত্তার চাদরে দুর্গাপুর: সিসি ক্যামেরায় মুড়ে যাচ্ছে পুরো শহর
- জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠিতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
- গাইবান্ধায় পুলিশের অভিযানে জুয়াড়িসহ গ্রেপ্তার- ৫
- সিলেট বিভাগের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত মৌলভীবাজারের লতিফা
- নাকের ভেতরে অপারেশনে মিললো বাঁশের দুটি টুকরো
- জাতিসংঘের মঞ্চে শিবগঞ্জের সাইমুম পারভেজ, অভিন্ন পানির ন্যায্য অধিকারে বাংলাদেশের বার্তা




