সুনামগঞ্জ প্রতিনিধি:
ফার্মেসিতে নারীকে ৬ টুকরো : সেই জিতেশ ঢাকায় গ্রেফতার হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি ফার্মেসির ভিতর থেকে শাহনাজ পারভিন জোস্না (৩৫) নামে এক গৃহবধূর খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পলাতক ফার্মেসি মালিক জিতেশ গোপকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় রাজধানী ঢাকা থেকে সিআইডি পুলিশ তাকে গ্রেফতার করা হয়।
সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সিআইডি পুলিশের পক্ষ থেকে বেলা ১টায় তাকে জানানো হয়েছে, জিতেশ গোপকে তারা গ্রেফতার করেছেন। এর আগে, বৃহ্স্পতিবার জগন্নাথপুর পৌর পয়েন্টের আব্দুল মতিন মার্কেটে জিতেশের অভি মেডিকেল হলে তালাবদ্ধ ফার্মেসি থেকে তিন সন্তানের মা শাহনাজ পারভিন জ্যোস্নার (৩৫) ছয় খণ্ড মরদেহ উদ্ধার করে পুলিশ।
খুন হওয়া নারীর স্বামীর বাড়ি জগন্নাথপুর পৌর শহরের পৌরসভার পেছনের আবাসিক এলাকায়। তার স্বামী সৌদি আরব প্রবাসী ছুরুক মিয়া। বৃহস্পতিবারই গভীর রাতে নিহতের ভাই হেলাল মিয়া বাদী হয়ে ফার্মেসি মালিক জিতেশ গোপকে আসামি করে খুনের মামলা দায়ের করেন
ব্রেকিং নিউজ-
- যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যা, জামালপুরে স্বামীর মৃত্যুদণ্ড ও জরিমানা
- কলমাকান্দায় প্রাণিসম্পদ উপ-সহকারী ‘ডাক্তার’ সেজে খামারিদের সঙ্গে প্রতারণা
- কোম্পানীগঞ্জ থেকে অপহৃত কিশোরী ভৈরব থেকে উদ্ধার: আটক ১
- বাজারে যাওয়ার পথে কুপিয়ে হত্যা মামলার ২ আসামি গ্রেফতার
- নেত্রকোনায় নিখোঁজের পর আত্মীয়ের ঘরে মিলল শিশুর রক্তাক্ত দেহ
- সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও দপ্তর পরিদর্শন নেত্রকোনার ডিসির
- র্যাবের পৃথক অভিযানে কলমাকান্দার ধর্ষক গ্রেপ্তার ও যাত্রাবাড়ীর নিখোঁজ কিশোরী উদ্ধার
- ৭ এপ্রিল রাষ্ট্রীয় সফরে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
