করোনা মহামারি কমে আসলে শিগগিরিই সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানকে স্বাভাবিক করতে সরকার কাজ করছে।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকালে সিলেট সার্কিট হাউজে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময়কালে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমস্যা সমাধানে সরকার সব ধরনের চেষ্টা করছে। এক্ষেত্রে, শিক্ষার্থীদেরও দায়িত্ব রয়েছে। সব সমস্যাই আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব।

সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল।

দ্যা মেইল বিডি/খবর সবসময়

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version