শনিবার, সেপ্টেম্বর ২৬

সম্প্রতি উত্তর কোরিয়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। জানুয়ারিতে পরীক্ষা চালানো ৯টি ক্ষেপণাস্ত্রের মধ্যে সাতটিই ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এমন পরিস্থিতির মধ্যেই অন্যরকম হুঙ্কার দিল দেশটি।

যুক্তরাষ্ট্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বিশ্বকে কাঁপিয়ে দিতে পারে এমন দেশ একটিই রয়েছে। আর সেটি হচ্ছে উত্তর কোরিয়া। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এ দাবি করেছে।

এক বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র দপ্তর বলেছে, ‘আজকের বিশ্বে যেখানে অনেক দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের বশ্যতা ও অন্ধ আনুগত্য নিয়ে সময় নষ্ট করে, সেখানে এই গ্রহে একমাত্র আমাদের দেশই মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে বিশ্বকে কাঁপিয়ে দিতে পারে। বিশ্বে ২০০টিরও বেশি দেশ রয়েছে, তবে মাত্র কয়েকটি দেশে হাইড্রোজেন বোমা, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে।’

উল্লেখ্য, ২০১৭ সালে দেশটি হাওয়াসং-১২ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া, যেটি প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের অঞ্চলে আঘাত হানতে সক্ষম। পরে এর পরবর্তী সংস্করণ হাওয়াসাং-১৫ এর পরীক্ষা চালায় পিয়ংইয়ং। এটি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম।

সূত্র: রয়টার্স

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version