মো. মাসুম বিল্লাহ, জাককানইবি প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ‘ওরিয়েন্টেশন’ আগামী সোমবার (০৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে । বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) উপাচার্য বাসভবনের অফিস কক্ষে আয়োজিত বিশ্ববিদ্যালয়ের অনুষদভিত্তিক ভর্তি কমিটির প্রধান সমন্বয়কদের নিয়ে আয়োজিত এক সভা থেকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর সভায় সভাপতিত্ব করেন। এসময় সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীরসহ অন্যরা উপস্থিত ছিলেন। মহামারীর কারণে সরকারি নির্দেশনা মোতাবেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এই ওরিয়েন্টেশন প্রোগ্ৰাম অনলাইনে অনুষ্ঠিত হবে ।

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে ওরিয়েন্টেশন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাননীয় চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন। সভাপতিত্ব করবেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদুল বারী। উপস্থাপনা করবেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর।

অনুষ্ঠানের অনলাইন লিঙ্ক বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.jkkniu.edu.bd মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version