আরিফুর রহমান, ঝালকাঠি:
ঝালকাঠিতে মিজানুর রহমান (৩৮)নামের এক যুবককে ইয়াবা সহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২ ফেব্রুয়ারি)বিকেল সাড়ে ৪ টার সময় শহরের পালবাড়ির এলাকায় তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক মিজানুর রহমান শহরের পালবাড়ির এলাকার মৃত মোসলেম আলীর ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মাইনউদ্দিন জানান,গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে মিজানুর রহমানকে ২০ পিস ইয়াবা সহ গ্রেপ্তার করে । এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে ।



