বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে লাতিন অঞ্চলে প্যারাগুয়েকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে ব্রাজিল। দলের হয়ে একটি করে গোল করেন রাফিনহা, ফিলিপে কৌতিনহো, আন্তোনি ও রদ্রিগো।

ঘরের মাঠ বেলো হরিজন্তেতে প্যারাগুয়েকে আতিথেয়তা জানায় ব্রাজিল। ম্যাচের ২৮তম মিনিটে এগিয়ে যায় তিতের শিষ্যরা। মার্কুইনহোসের দুরপাল্লার পাস ডান প্রান্তে পায়ের ওপর নিয়ে চলন্ত অবস্থায় এক ডিফেন্ডারকে পরাস্ত করেন লিডস উইঙ্গার। আরেক ডিফেন্ডার ছুটে আসার আগেই বাঁ পায়ের শটে গোল করেন রাফিনহা।

বিরতির পর ৬২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। এবারও গোলের যোগানদাতা মার্কুইনহোস। তিনি রক্ষণভাগ থেকে খানিকটা এগিয়ে কৌতিনহোকে লম্বা পাস দেন। সেখান থেকে কৌতিনহো বল ধরে একটু এগিয়ে বাতাসে ভাসানো শট নেন। প্যারাগুয়ে গোলরক্ষক আন্তনি সিলভার বাতাসে খামচি মারা ছাড়া আর কিছুই করার ছিল না।
ম্যাচের নির্ধারিত সময়ের শেষ চার মিনিটে আরও দুটি গোল আদায় করে নেয় ব্রাজিল। ৮৬ মিনিটে এভারতন রিবেইরোর পাস থেকে বদলি নামা আন্তোনি বাঁ প্রান্তে বক্সের মধ্যে বাতাসে ভাসানো বাঁকানো শটে গোল করেন। দুই মিনিট পর দলীয় আক্রমণে গোল করেন বদলি নামা রদ্রিগো।

ব্রাজিল ১৫ ম্যাচে ১২ জয় ও ৩ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version