অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন ঘিরে উত্তাল এফডিসি প্রাঙ্গন। এদিন এফডিসিতে প্রবেশ করতে দেয়া হয়নি চলচ্চিত্রের ১৭টি সংগঠনের সদস্যদের। এ বিষয়টিকে অপমানজনক দাবি করে নির্বাচন কমিশনার পীরজাদা শহীদুল হারুনকে আজীবন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান ১৭ সংগঠনের পক্ষে পীরজাদা শহীদুল হারুনকে চলচ্চিত্র ও নাটক থেকে আজীবন নিষিদ্ধ করার ঘোষণা দেন। এসময় তিনি লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়ে আগামীকাল থেকে মানববন্ধন চলবে বলেও জানান।

সোহানুর রহমান সোহান বলেন, ‘পীরজাদা শহীদুল হারুন দল পাকিয়ে আমাদের ১৭ সংগঠনের সদস্যদের এফডিসিতে ঢুকতে দেয়নি। এজন্য দায়ী এফডিসির এমডি ও পীরজাদা শহীদুল হারুন। আমরা এমডিকে অবাঞ্ছিত ঘোষণা করার পাশাপাশি পীরজাদা শহীদুল হারুনকে আজীবন নিষিদ্ধ ঘোষণা করলাম।তাকে আর কোনোদিন চলচ্চিত্র বা নাটকের কাজে নেওয়া হবে না।’
এদিকে, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয় মানেন না জানিয়ে ভোট পুনর্গণনা চেয়ে আপিল করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আক্তার। সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version