মোঃ রাসেল আহম্মেদ, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে হাফিজার রহমান নামের এক ভ্যান চালককে চেতনানাশক প্রয়োগ করে হত্যার পর অটোভ্যান ছিনিয়ে নেয়া চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সাথে উদ্ধার করা হয়েছে ছিনতাই করা অটো ভ্যানটি।
শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে বগুড়ার পুলিশ সুদীপ কুমার চক্রবর্তী তার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংএ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, এ চক্রটি নারীদেরকে যাত্রী হিসেবে ব্যবহার করে অটোভ্যান ছিনতাই করে থাকে। গ্রেফতারকৃতরা হচ্ছেন গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার পলাশগাছি গ্রামের মজনু মন্ডল (৩২), তার স্ত্রী মাহমুদা বেগম (২৬) তার ভগ্নিপতি মজনু মিয়া,শিবগঞ্জ থানার রহবল পশ্চিমপাড়া গ্রামের সাইদুর মন্ডল ওরফে মগা (৩২)।
জানাগেছে, শিবগঞ্জ থানার মেঘা খর্দ্দ দক্ষিন পাড়া গ্রামের অটোভ্যান চালক হাফিজুর রহমান (৭০) গত ১৬ ডিসেম্বের সকালে অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যার পর মোকামতলা -সোনাতলা সড়কে আমঝুপি তিনমাথা এলাকায় স্থানীয় লোকজন অচেতন অবস্থায় হাফিজুরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়। চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেস্বর ভোর রাতে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ছেলে আমিনুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে থানায় মামলা করে।
মামলার তদন্তকারী কমর্কর্তা শিবগঞ্জ থানার এসআই রিপন মিয়া তদন্ত নেমে চক্রটির সন্ধান পান। পরে ২৮ জানুয়ারি বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা জানায়, ১৬ ডিসেম্বর বিকেলে মজনু মন্ডল তার স্ত্রী মাহমুদা বেগম ও ভগ্নিপতি মজনু মিয়া যাত্রী সেজে অটোভ্যানে চড়ে। এক পর্যায় তারা সোনাতলা সড়কে ডাকুমারা বাজারে ভ্যান চালকসহ চা পান করে। এ সময় মাহমুদা বেগম কৌশলে ভ্যান চালকের চায়ের সাথে চেতনানাশক মিশিয়ে দেয়। এরপর মোকামতলার দিয়ে আসার সময় ভ্যানচালক অচেতন হয়ে পড়লে তাকে সড়কের পাশ্বে ফেলে রেখে ভ্যান নিয়ে পালিয়ে যায়। পরে ভ্যানটি সাইদুর মন্ডল মগার মাধ্যমে বিক্রি করে দেয়।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী রহবল দক্ষিণ পাড়ার হাসান আলীর বাড়ি থেকে অটোভ্যানটি উদ্ধার করা হয়।
ব্রেকিং নিউজ
- ভুয়া আইডিতে তরুণীর অশ্লীল ছবি ছড়ানোর জেরে সাবেক সেনাসদস্য জেলে
- এনামূল হক পলাশের ৪৯তম জন্মদিনে ‘সভ্যতার জন্ম থেকে ইসলামের আলো’র পাঠ উন্মোচন
- নেত্রকোনায় ভ্রাম্যমাণ আদালতে ৯ মামলায় জরিমানা, ১ মাদকসেবীর সাজা
- কেন্দুয়ায় মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে বিট পুলিশিং সভা
- জামালপুরের নয়া কম্পপুরে ‘এম এ আজিজ সড়ক’ নির্মাণকাজের উদ্বোধন
- জামালপুরে মাদকবিরোধী দিবস পালিত: সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান
- আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে পূর্বধলায় সড়কে নিষিদ্ধ ছাত্রলীগ
- নেত্রকোনায় কৃষি ফার্ম এলাকা থেকে গরু চুরি, এলাকায় চাঞ্চল্য



