দেশের উন্নয়নে মানুষ খুশি, কিন্তু বিএনপি অসন্তুষ্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, বিএনপি তখন দেশের বিরুদ্ধে সারা দুনিয়ায় অপপ্রচার চালাচ্ছে। দেশের রপ্তানি-উন্নয়ন ও দেশের সুনাম যাতে ক্ষুন্ন হয় সে জন্য লবিস্ট নিয়োগ করেছে বিএনপি বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে সিলেট সার্কিট হাউজে জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।

মন্ত্রী জানান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ স্বাক্ষরিত চিঠি মার্কিন যুক্তরাষ্টের বিভিন্ন দপ্তরে পাঠিয়েছেন। সেসব চিঠিতে তিনি বাংলাদেশকে সাহায্য না দেওয়ার জন্য সুস্পষ্টভাবে বলেছেন। এ সময় তিনি প্রশ্ন রেখে বলেন, একটি দলের মহাসচিব কীভাবে এসব কাজ করতে পারেন? এরা আসলে ষড়যন্ত্রকারী। এরা দেশবিরোধী।

চলমান ইউপি নির্বাচনে যেখানে আওয়ামী লীগ বিজয়ী হয়েছে সেখানে দ্বিতীয় অবস্থানে হয়েছে দলের বিদ্রোহী প্রার্থী। আর যেখানে বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছে সেখানে দ্বিতীয় হয়েছে দলীয় প্রার্থী। এতে প্রতীয়মান হয় আওয়ামী লীগের বিকল্প আওয়ামী লীগই। দেশের মানুষ আওায়মী লীগের ওপর আস্থা রেখেছে বরাবরের মতই।

দ্যা মেইল বিডি/খবর সবসময়

 

 

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version