বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) এ নির্বাচন শুরু হয়।ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচন উপলক্ষে বিএফডিসির ভেতরে-বাইরে পুলিশ মোতায়েন রয়েছে।

চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে ৪২৮ জন ভোটার রয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন। সহযোগী কমিশনার জাহিদ হোসেন ও বি এইচ নিশান।

চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। যার একটির নেতৃত্ব আছেন ইলিয়াস কাঞ্চন-নিপুণ। অন্য প্যানেলের নেতৃত্বে মিশা সওদাগর-জায়েদ খান।

কাঞ্চন-নিপুণ প্যানেলে সহ-সভাপতি পদে রিয়াজ ও ডি এ তায়েব, সহ-সাধারণ সম্পাদক পদে সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক পদে শাহানুর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নিরব, দপ্তর ও প্রচার সম্পাদক পদে আরমান, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে ইমন, কোষাধ্যক্ষ পদে আজাদ খান নির্বাচন করছেন।

এই প্যানেল থেকে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে অংশ নিচ্ছেন অমিত হাসান, শাকিল খান, নানা শাহ, আফজাল শরীফ, সাংকো পাঞ্জা, জেসমিন, কেয়া, পরীমনি, গাঙ্গুয়া, সীমান্ত।

মিশা-জায়েদ প্যানেলে সহ-সভাপতি পদে লড়ছেন মনোয়ার হোসেন ডিপজল ও রুবেল, সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে আলেকজান্ডার বো, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে জয় চৌধুরী, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জেকে আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে জাকির হোসেন, কোষাধ্যক্ষ পদে লড়ছেন ফারহান।

কার্যকরী পরিষদের সদস্য পদে আছেন রোজিনা, অঞ্জনা, সুচরিতা, অরুনা বিশ্বাস, মৌসুমী, আসিফ ইকবাল, বাপ্পারাজ, আলীরাজ, নাদের খান, হাসান জাহাঙ্গীর।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে কার্যকরী পরিষদের সদস্য পদে আছেন খল অভিনেতা ডন।

দ্যা মেইল বিডি/খবর সবসময়

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version