ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসকে ১-৩ গোলে হারিয়েছে লিভারপুল। এ জয়ে ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্যবধান কমাল ইয়ুর্গেন ক্লপের দল।

রবিবার প্রতিপক্ষের মাঠে ভার্জিল ফন ডাইক ও অ্যালেক্স অক্সলেইড-চেম্বারলেইনের গোলে এগিয়ে লিভারপুর। তবে শেষ দিকে সফরকারীদের পক্ষে তৃতীয় গোলটি করেন ফাবিনিয়ো। অপরদিকে, ক্রিস্টাল প্যালেসের পক্ষে একমাত্র গোলটি করেন ওদসোনে এদুয়া।

ম্যাচে ৫৭ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য লিভারপুল মোট ১৫টি শট নেয়, যার সাতটি ছিল লক্ষ্যে। আর প্যালেসের আট শটের পাঁচটি লক্ষ্যে ছিল।

একের পর এক আক্রমণে শুরু থেকে স্বাগতিকদের চেপে ধরে লিভারপুল। যার ফলে ম্যাচের অষ্টম মিনিটে দুই ডিফেন্ডারের নৈপুণ্যে এগিয়ে যায় তারা। অ্যান্ড্রু রবার্টসনের কর্নারে কাছ থেকে লাফিয়ে হেডে বল জালে পাঠান ফন ডাইক।

৩২তম মিনিটে পরের গোলেও অবদান রাখেন রবার্টসন। বাঁ দিক থেকে তার ক্রসে ডি-বক্সে লাফিয়ে বলের নাগাল পাননি রবের্তো ফিরমিনো। পেছনেই থাকা বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন চেম্বারলেইন।

বিরতি থেকে ফিরে এসে ৫৫ মিনিটে একটি গোল শোধ করে প্যালেস। প্রতিপক্ষকে আটকাতে কিছুটা এগিয়ে যান আলিসন। সতীর্থের পাসে কাছ থেকে ফাঁকা জালে বল পাঠান এদুয়া।

ম্যাচের শেষ মুহূর্তে অর্থাৎ ৯৯ মিনিটে স্পট কিকে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন ফাবিনিয়ো। দিয়োগো জটাকে প্রতিপক্ষের গোলরক্ষক ডি-বক্সে ফেলে দিলে ভিএআরের সাহায্যে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।

লিগে ২২ ম্যাচে ১৪ জয় ও ৬ ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিভারপুল। ২৩ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। ৪৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে চেলসি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version