শেখ জহিরুল ইসলাম, নান্দাইল ময়মনসিংহ :

নান্দাইল মনির মিয়া (৪৫) নামের এক অটো চালকের লাশ উদ্ধার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ। বুধবার (১৯জানুয়ারী) সকাল ৮ টায় উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে চরশ্রীরামপুর বড়ডোবা বিলের বোরো ধান খেত থেকে উদ্ধার করা হয়।

নিহত মনির মিয়া নান্দাইল পৌরসভার ২ নং ওয়ার্ডের কাকচর নলুয়াপাড়া গ্রামের মৃত আজিম উদ্দিনের পুত্র।

পরিবার ও পুলিশ সূত্রে জানাযায়. মনির মিয়া ভাড়া চালিত অটো রিক্সা চালাত। গত মঙ্গলবার রাতে অটো রিক্সা নিয়ে বের হলে কানুরামপুর-ত্রিশাল সড়কের চরবেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর বড়ডোবা বিলের ধান খেতে মেরে ফেলে যায়। এতে অটো রিক্সা নিয়ে যায় দুর্বৃত্তরা। সকালে বিলের বোরো ধান খেতে লাশ দেখে স্থানীয়রা পুলিশ কে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। স্থানীয়দের ধারণা রাতের আধাঁরে যাত্রী বেসে দুর্বৃত্তরা চালককে হত্যা করে অটো চিনতায় করে নিয়ে গেছে।

নিহত মনির মিয়ার স্ত্রী কুলসুম আক্তার বলেন, আমার স্বামী ভাড়ায় অটো রিক্সা চালাতো। তা দিয়ে সংসার চলতো। আমার ৩ সন্তান কে এখন কে দেখবে। যারা আমার স্বামীকে হত্যা করে অটো রিক্সা নিয়ে গেছে তাদের বিচার চাই।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, খবর শুনে লাশ উদ্ধার করা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version