বাংলাদেশ ও সুইডেনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে একটি ভিডিও প্রকাশ করেছে সুইডিশ দূতাবাস। সম্প্রতি প্রকাশিত ভিডিওতে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডেকে রিকশাচালকের ভূমিকায় দেখা গেছে।

গত ১০ জানুয়ারি ভিডিওটি টুইটারে পোস্ট করেছেন রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে।

ভিডিও’র প্রথমেই দেখা যায়, সুইডিশ রাষ্ট্রদূত শাড়ি পরে একটি রিকশার সামনে দাঁড়িয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে শুভেচ্ছা জানাচ্ছেন। এছাড়াও দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা করেন তিনি। এ সময় রিকশায় বসে ছিলেন সুইডিশ দূতাবাসের ডেভেলপমেন্ট কো-অপারেশন বিভাগের প্রধান ক্রিস্টিনা জোহানন্সন। তিনিও শুভেচ্ছা জানান।

ভিডিওতে বেশ কয়েকজন বাংলাদেশি ও সুইডিশ নাগরিক শুভেচ্ছা বক্তব্য রাখেন। তবে শেষে দেখা যায়, সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে রিকশা চালাচ্ছেন। এ সময় তিনি আর ক্রিস্টিনা জোহানন্সন দু’জনেই হাত নেড়ে শুভেচ্ছা জানান।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version