মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুর শহরের শকুনি এলাকা থেকে অপহরন হওয়া সেই ইতালি প্রবাসী নোভাকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১৪ জানুয়ারি) রাত ৯টার দিকে শহরের কলেজগেট এলাকার একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়।

গত ১০ জানুয়ারি সকালে মাদারীপুর শহরের শকুনি এলাকার ফুফুর বাড়ির সামনের সড়ক থেকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে কৌশলে নোভা নামের সেই কিশোরীকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় আফজাল হোসেন শাওনসহ তার সহযোগীরা। এরপরেই আর কোনো সন্ধান মেলেনি কিশোরীটির। এ ঘটনায় ৯ জনকে আসামি করে মাদারীপুর সদর মডেল থানায় মামলা দায়ের করে নোভার পরিবার।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মিঞা বলেন, অপহরণের পর থেকেই আমরা তাকে উদ্ধারে চেষ্টা চালাই। থানায় মামলা হলে আমরা দুজনকে গ্রেফতার করি। তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা অপহরন হওয়া কিশোরীর লোকেশন জানতে পেরে সেখানে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করি। এ ঘটনায় অভিযুক্তদের এখনও গ্রেফতার করা যায়নি।

উল্লেখ্য, এক আত্মীয় মারা যাওয়ার খবর পেয়ে ৮ বছর পর মা-বাবার সঙ্গে ইতালি থেকে ফুফুর বাড়িতে বেড়াতে এসেছিলেন ১৫ বছর বয়সী কিশোরী নোভা। এরপরই বাসার সামনে থেকে অপহরন হয় নোভা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version