গ্রানাডার মাঠে ধুঁকে ধুকে অনেকটা সময় এগিয়ে থেকেও শেষ মুহূর্তে গিয়ে পয়েন্ট হারালো জাভি হার্নান্দেজের দল। এদিকে ঘরের মাঠে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল মাদ্রিদ।

গ্রানাডার বিপক্ষে শনিবার রাতে ১-১ গোলের হতাশার ড্র নিয়ে মাঠ ছাড়ে বার্সা। লুক ডি জঙের গোলে ৫৭ মিনিটে এগিয়ে যাওয়া দলটি ধাক্কা খায় ৭৯ মিনিটে গাভির লাল কার্ড দেখার পর।

ঠিক এর দশ মিনিট পর (৮৯ মিনিটে) গোলও খেয়ে বসে দশজনের বার্সা। শেষ সময়ে গোল করে গ্রানাডাকে মূল্যবান একটি পয়েন্ট এনে দেন অ্যান্তোনিও পুর্তাস।

করিম বেনজেমা আর ভিনিসিয়াস জুনিয়রের নৈপুণ্যে ৪-১ ব্যবধানে ভ্যালেন্সিয়াকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। বেনজেমার পেনাল্টিতে ৪৩ মিনিটে এগিয়ে যায় রিয়াল।

৫২ মিনিটে গোল পান ভিনিসিয়াস জুনিয়র। এর ৯ মিনিটের মাথায় (৬১ মিনিটে) আরও এক গোল তুলে নেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। ৭৬ মিনিটে ভ্যালেন্সিয়ার গনকালো গুদেস একটি গোল শোধ করেছিলেন। কিন্তু ৮৮ মিনিটে করিম বেনজেমা ব্যবধান ৪-১ করে দেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version