মাউন্ট মঙ্গানুইয়ে ব্যর্থ নিউজিল্যান্ড জেগে উঠেছে ক্রাইস্টচার্চে। সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে নেমে বোলিংয়ে খরা দেখা দিয়েছে মুমিনুল বাহিনীর। এই টেস্টে সাদা পোষাকে অভিষেক হয়েছে নাঈম শেখের। ইনজুরিতে পড়া জয়ের বদলি হিসেবে ওপেনিংয়ে নামবেন তিনি। এছাড়া ক্রাইস্টচার্চ টেস্ট দলে নেই মুশফিকুর রহিমও। ফলে ১৫ বছর পর টেস্ট খেলছে ‘পঞ্চপাণ্ডব’ বিহীন বাংলাদেশ।

বাংলাদেশের ক্রিকেটে মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ- এই পাঁচ মহাতারকাকে একসঙ্গে বলা হয় পঞ্চপাণ্ডব। আজ রবিবার থেকে শুরু হওয়া ক্রাইস্টচার্চ টেস্টে নেই পঞ্চপাণ্ডবের কোনো সদস্য। মাশরাফি তো সেই ২০০৯ সাল থেকে টেস্ট খেলেন না। মাহমুদুল্লাহ রিয়াদ আনুষ্ঠানিকভাবে টেস্ট থেকে অবসর নিয়েছেন। সাকিব আল হাসান ‘পারিবারিক কারণে’ এই সিরিজ থেকে ছুটি নিয়েছেন। তামিম ইকবাল ইনজুরির কারণে দলের বাইরে। পঞ্চপাণ্ডবের একমাত্র সদস্য হিসেবে সফরে ছিলেন মুশফিকুর রহিম। কিন্তু তিনিও ম্যাচের আগের দিন কুঁচকির চোটে ছিটকে গেছেন।

যে কারণে ক্রাইস্টচার্চ টেস্টে পঞ্চপাণ্ডবের কেউ নেই। গত ১‌৫ বছরে এমন দৃশ্য দেখা যায়নি। বলতে গেলে একদম তরুণ দল নিয়ে পূর্ণশক্তির নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে টিম টাইগার।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version