বিশ্বজুড়ে আবারও তাণ্ডব শুরু করেছে প্রাণঘাতী করোনাভাইরাস। এই ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ায় বাড়ছে মৃত্যু ও শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে হয়ে আক্রান্ত ৬ হাজার ৮ শতাধিক মানুষ মারা গেছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে প্রায় ২৫ লাখ মানুষের।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যমতে, শুক্রবার সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৪ লাখ ৮৯ হাজার ৫৮৯ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩০ কোটি ৭ লাখ ৭৪ হাজার ৪৯১ জনের। সারাবিশ্বে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ২৫ কোটি ৭৪ লাখ ৯৫ হাজার ১৪৩ জন।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৮৩৪ জন। এর আগের দিন করোনায় মারা ৭ হাজার ২০০ জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ২৪ লাখ ৯৭ হাজার ১৫৪ জনের। এর আগের দিন করোনা শনাক্ত হয় ২৫ লাখ ৩৪ হাজার ৪৭৩ জনের।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত ও প্রাণহানি হয়েছে দেশটিতে। এই সময়ে ৬ লাখ ৯৩ হাজার ৭০৭ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ১ হাজার ৯৮৯ জন। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৫ কোটি ৯৫ লাখ ৬৪ হাজার ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া, করোনায় প্রাণ গেছে ৮ লাখ ৫৫ হাজার ৮৪৩ জনের।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version