স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় সেশনে বোলারদের দাপটে স্বস্তিতে দিন পার করল মুমিনুলরা।

তিন বছর পর সাদা পোশাকে মাঠে নেমে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত শুরু করে বাংলাদেশের পেসাররা। শুরুতেই অধিনায়ক টম ল্যাথামকে ১ রানে ফিরিয়ে দেন পেসার শরিফুল ইসলাম।

প্রথমেই উইকেট হারিয়ে বাংলাদেশি বোলারদের সমীহ করতে থাকেন কিউই ব্যাটাররা। এরইমধ্যে টানা ৬ ওভার মেডেন তুলে নেন শরিফুল-তাসকিন।
কিন্তু এমন পরিস্থিতিতে দলকে টেনে তুলেন ডেভন কনওয়ে। তুলে নেন তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। সেঞ্চুরি হাঁকিয়ে দলকে স্বচ্ছন্দে সংগ্রহ বাড়িয়ে নিচ্ছিলেন। কিন্তু ১২২ রানে খেলতে থাকা কনওয়ে আউট হয়ে গেলেন।

কনওয়ে-ই সম্ভবত নতুন বছরের ‘উপহার’ হিসেবে মুমিনুলকে নিজের উইকেট বিলিয়ে দিয়েছেন। বাংলাদেশ অধিনায়কের স্পিনে অবিশ্বাস্যভাবে আউট হয়েছেন বাঁহাতি এ ব্যাটসম্যান।

লেগ স্টাম্পের ওপর করা মুমিনুলের নিরীহ গোছের ডেলিভারিটি বের হয়ে যাচ্ছিল। ওই বল আলতো করে খেলতে গিয়ে উইকেটের পেছনে লিটন দাসকে ক্যাচ দেন কনওয়ে।

মুমিনুল হকের এমন সাধারণ বলে কনওয়ের আউট হওয়াটা বিস্ময়ের ঠেকেছে অনেকের।খেলা শেষে নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার গ্রান্ট এলিয়ট প্রশ্ন করেন কনওয়েকে।

অপ্রত্যাশিত আউট প্রসঙ্গে কনওয়ে বলেন, ‘এটা হতাশার। দীর্ঘ এক ইনিংস খেলার পর এমন অনিয়মিত বোলারের বলে কেউ আউট হতে চায় না। তবে এখান থেকেও শেখার আছে।’

সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের সংগ্রহ ৫ উইকেটে ২৫৮ রান।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version