ছানা তৈরির ঝামেলায় যেতে না চাইলে সুজি দিয়ে খুব অল্প সময়েই বানিয়ে ফেলতে পারেন মজাদার রসগোল্লা। জেনে নিন রেসিপি।
উপকরণঃ
সুজি হাফ কাপ, দুধ হাফ লিটার, ঘি ১ টেবিল চামচ, চিনি ২ টেবিল চামচ অথবা স্বাদ মতো
সিরা তৈরির উপকরণঃ
চিনি ১ কাপ, পানি দেড় কাপ, এলাচ ৩টিপ্রস্তুত প্রণালিঃ
চুলায় মাঝারি আঁচে প্যান বসিয়ে দুধ দিয়ে নাড়তে থাকুন। দুধে বলক উঠলে ঘি ও চিনি দিয়ে ১ মিনিট নাড়ুন। এবার অল্প অল্প করে সুজি দিন দুধে। মিশ্রণটি অনবরত নাড়তে হবে। চুলার আঁচ সামান্য কমিয়ে দিয়ে নাড়তে থাকুন। আঠালো ডোয়ের মতো তৈরি হলে নামিয়ে প্লেটে নিন।চুলায় মাঝারি আঁচে একটি প্যান বসিয়ে চিনি ও পানি দিয়ে নাড়ুন। চিনি গলে গেলে এলাচ দিয়ে দিন। চিনির সিরা খুব বেশি ঘন করার প্রয়োজন নেই। বলক উঠলে চুলার আঁচ কমিয়ে ঢেকে দিন।এবার ডো সামান্য ঠাণ্ডা হলে হাতে ঘি মেখে অল্প অল্প করে ডো নিয়ে মিষ্টি তৈরি করুন। মিষ্টি তৈরি হলে চিনির সিরায় দিয়ে চুলার আঁচ বাড়িয়ে মাঝারি করে দিন।প্যান ঢেকে অপেক্ষা করুন ৬ থেকে ৭ মিনিট। রসগোল্লা ফুলে উঠবে এরমধ্যে। নামিয়ে বাটিতে সাজিয়ে পরিবেশন করুন মজাদার রসগোল্লা। জাফরান অথবা পেস্তা বাদাম কুচি দিয়ে সাজাতে পারেন রসগোল্লা।
ব্রেকিং নিউজ
- কেন্দুয়ায় প্রজনন স্বাস্থ্য ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন
- দেশে খাদ্য মজুত ৩৪ লাখ টনে উন্নীত করা হচ্ছে
- সমুদ্রবন্দরে ৩ ও নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
- ‘জাতীয় মৎস্য পক্ষ’ উপলক্ষে কিশোরগঞ্জ সফরে যাবেন প্রধানমন্ত্রী
- এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট
- সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী
- নোয়াখালীতে ছাত্রদল নেতার বিরুদ্ধে এডিপির কাজে অনিয়ম ; দায়সারা কাজ করে বিল উত্তোলন ।
- আটপাড়ায় ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম’: অনুষ্ঠিত



