সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জের দিরাই উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ৩ জন প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী ৬ জন জয়ী হয়েছেন। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভাবে ৪র্থ ধাপের দিরাই উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ রবিবার (২৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে।

বিজয়ী চেয়ারম্যান প্রার্থীরা হলেন- ১নং রফিনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে শৈলেন্দ্র কুমার তালুকদার,২নং ভাটিপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মটরসাইকেল প্রতীক নিয়ে বদরুল ইসলাম চৌধুরী মিফতাহ, ৩ নং রাজানগর ইউনিয়নে চেয়ারম্যান পদে চশমা প্রতীক নিয়ে জহিরুল ইসলাম জুয়েল, ৪নং চরনারচর ইউনিয়নে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে পরিতোষ রায়, ৫নং সরমঙ্গল ইউনিয়নে চেয়ারম্যান পদে চশমা প্রতীক নিয়ে মোয়াজ্জেম হোসেন জুয়েল, ৬নং করিমপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে লিটন চন্দ্র দাস, ৭ নং জগদল ইউনিয়নে নৌকা প্রতীক নিয়ে হুমায়ূন রশিদ লাভলু, ৮নং তাড়ল ইউনিয়নে চেয়ারম্যান পদে আলী আহমদ, ৯নং কুলঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে একরার হোসেন নির্বাচিত।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version