বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফট শুরু হয়ে গেছে। ড্রাফট থেকেই দল পেয়েছেন মাশরাফি বিন মুর্তজা। আসন্ন বিপিএলে খেলবেন ঢাকার হয়ে। একই দলে আছেন তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ।

ড্রাফটের আগে অটো চয়েজ হিসেবে মাহমুদউল্লাহকে নিয়েছিল ঢাকা। আজ ড্রাফটে প্রথম ডাকের সুযোগ পেয়েই তামিমকে নিয়েছে তারা। পরে ডাকে মাশরাফিকেও নিয়ে নেয় দলটি।

একনজরে দেখে নেওয়া যাক প্রথম সেটের দুই রাউন্ডে কোন দলে সুযোগ পেলেন কে
কুমিল্লা – লিটন দাস ও শহিদুল ইসলাম
ঢাকা – তামিম ইকবাল ও রুবেল হোসেন
সিলেট – মোসাদ্দেক হোসেন সৈকত ও মোহাম্মদ মিঠুন
খুলনা – শেখ মেহেদি হাসান ও সৌম্য সরকার
চট্টগ্রাম – শরিফুল ইসলাম ও আফিফ হোসেন ধ্রুব
বরিশাল – কাজী নুরুল হাসান সোহান ও নাজমুল হোসেন শান্ত

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version