মধুচন্দ্রিমার রেশ কাটেনি এখনও। কিন্তু ছুটির আমেজ কাটিয়ে ফের ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’-এর চেনা রুটিনে ফিরে গিয়েছেন নতুন কনে। ক্যাটরিনা কাইফ। বড়দিনেই ছবির নাম প্রকাশ্যে এনেছেন। ‘মেরি ক্রিসমাস’। নতুন ছবির নাম ঘোষণার জন্য সেরা দিনটাই বেছে নিয়েছেন ভিকি-পত্নী। খবর আনন্দবাজারের

শ্রীরাম রাঘবনের পরিচালনায় ছবি করছেন ক্যাটরিনা। দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতির সঙ্গে এই প্রথম অভিনয় করবেন তিনি। নতুন ছবি নিয়ে ক্যাটরিনা লিখেছেন, ‘নতুন শুরু। পরিচালক শ্রীরাম রাঘবনের ‘মেরি ক্রিসমাস’ ছবির জন্য সেটে ফিরে এলাম।’

দেবের ছবির প্রিমিয়ারে ‘দম্পতি’ যশ-নুসরাত! জানালেন, একরত্তি ঈশানই তাদের জীবনের ‘টনিক’
পরিচালকের প্রশংসায় পঞ্চমুখ ক্যাটরিনা। লিখলেন, ‘থ্রিলার ছবি তৈরির ক্ষেত্রে ওর মতো দক্ষ আর কেউ নেই। এমন পরিচালকের সঙ্গে কাজ করতে পেরে সম্মানিত বোধ করছি। বিজয় সেতুপতির সঙ্গে কাজের জন্যও মুখিয়ে আছি।’
ক্যাটরিনাকে শেষ দেখা গিয়েছিল অক্ষয় কুমারের বিপরীতে ‘সূর্যবংশী’ ছবিতে। কোটি কোটি টাকার ব্যবসা করে সফল এই ছবি। ছুটি কাটিয়ে এ বার ফের চেনা ব্যস্ততায় ফিরলেন ক্যাটরিনা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version