বগুড়া জেলা প্রতিনিধি :
বগুড়ার শাজাহানপুরে ১২২ পিস ইয়াবাসহ মারুফ হাসান(২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
গত ২২ ডিসেম্বর বুধবার দুপুর ১২টার দিকে শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মারুফ ওই এলাকার রেজাউল করিমের ছেলে।
র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার সোহরাব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১২২ পিস ইয়াবাসহ মারুফকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
ব্রেকিং নিউজ
- ভিডিও করে ব্ল্যাকমেইল ও সংঘবদ্ধ ধর্ষণ: দুর্গাপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২
- কলমাকান্দায় পুলিশের অভিযান: ধানক্ষেত ও স্কুল ব্যাগ থেকে মদ উদ্ধার
- এআই দিয়ে তারকাদের ভুয়া ভিডিও, প্রতিকার কী?
- হুতি কারা? ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী থেকে আঞ্চলিক শক্তি হয়ে ওঠার ইতিহাস
- হার্টে ছিদ্র নিয়ে লড়ছে মাহিরা, বাঁচাতে প্রয়োজন আপনাদের একটু সাহায্য!
- নেত্রকোনা সীমান্তে বিজিবির অভিযানে লক্ষাধিক টাকার চোরাই পণ্য জব্দ
- নেত্রকোনা হাউজ প্রাঙ্গণে সিনিয়র সচিব ও তার সহধর্মিণীর নিম গাছ রোপণ
- ইয়াবা উদ্ধার ও ওয়ারেন্ট তামিল: মদনে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫




