সুনামগঞ্জ প্রতিনিধি :

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কে অবিলম্বে বিদেশে আরও উন্নত চিকিৎসার দাবিতে ১২ ডিসেম্বর রবিবার দুপুর ১২ টায় সুনামগঞ্জ আদালত প্রাঙ্গণে সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের উদ্যোগে এক প্রতীকী অনশন কর্মসূচির আয়োজন করা হয়। এতে সুনামগঞ্জ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম, সহ সভাপতি এডভোকেট শেরেনুর আলী, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সভাপতি এডভোকেট মাসুক আলম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হক , এডভোকেট জিয়াউর রহিম শাহীন, এডভোকেট মামুনুর রশীদ কয়েস, বিএনপি’নেতা আনসার উদ্দিন, সহ বিপুল সংখ্যক আইনজীবি গণ উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি’ চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার দিন দিন অবনতি হচ্ছে সে জন্য তার আরও উন্নত চিকিৎসার দরকার। তাই অবিলম্বে তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর জন্য সরকারের নিকট দাবি জানান অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেওয়া হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version