শেখ জহিরুল ইসলাম, নান্দাইল ময়মনসিংহ:

ময়মনসহের নান্দাইল ১১ ডিসেম্বর মুক্ত দিবস পালিত ১৯৭১ এর এই দিনে নান্দাইল থানা পাকিস্তানি হানাদার মুক্ত হয়েছিলো । দিবসটি নানান কর্মসূচির মাধ্যমে দিয়ে পালন করা হয়েছে।

একাত্তরের ১০ ডিসেম্বর রাতে নান্দাইলে মুজিব বাহিনীর সদস্য ন ম ম ফারুকের নেতৃত্বে ওসমান, কাইয়ুম, নুরুল ইসলাম, ফজলু ও সাহেদ আলীসহ আরো অনেকে নান্দাইল থানার উত্তর দিক খোলা রেখে তিন দিক ঘিরে ফেলে।

আত্মসমর্পণ না করলে মুক্তিযোদ্ধারা ঝটিকা আক্রমণ করবে মর্মে ঘোষণা করলে পাকবাহিনীসহ রাজাকার ও আলবদরের একটি দল আঠারবাড়ির দিকে পালিয়ে যায়। সে সময় সুবেদার তাহেরের নেতৃত্বে পুলিশ বাহিনীর ১০/১২ জন সদস্য আত্মসমর্পণ করে।

পরে মুজিব বাহিনী ও মুক্তিকামী জনতা রাত ২ টায় প্রথম থানায় পদার্পণ করে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে। তাই দিনটি গণ্য করা হয় ১১ ডিসেম্বর। ভোর হতে না হতেই এ খবর ছড়িয়ে পড়লে নান্দাইলের সর্বত্র ‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে জনতার ঢল নামে। এভাবেই হানাদার মুক্ত হয় নান্দাইল থানা।

এ উপলক্ষে নান্দাইল উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালিত হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version