তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের শুরুর দিকে এটি স্বাধীনতার প্রতীক হিসেবে সমাদৃত হয়েছিল, কিন্তু এখন এটি আজকের গণতন্ত্রের জন্য হুমকির অন্যতম প্রধান উৎসে পরিণত হয়েছে।’  স্থানীয় সময় শনিবার এসব কথা বলেন তিনি।

তুরস্কের এরদোয়ান সরকার অনলাইনে ভুয়া তথ্য ও সংবাদ ছড়ানোর বিষয়টি অপরাধ হিসেবে গণ্য করছে। তবে সমালোচকরা বলছেন, এটি বাক স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করার অপচেষ্টা।

প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ‘আমরা আমাদের জনগণকে, বিশেষ করে যারা ঝুঁকিপূর্ণ পরিবেশে বাস করেন তাদের মাঝে ভুল ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা থেকে রক্ষার চেষ্টা করছি, তাদের সঠিক ও নিরপেক্ষ তথ্য পেতে সহায়তা করছি।’

 

সূত্র : আল-জাজিরা

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version